Wednesday, June 24, 2026

ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার করাবো: তৃণমূল নেতাদের ‘হুমকি’ বিজেপি বিধায়কের

Date:

Share post:

লাগাতার হুমকি-হুঁশিয়ারির জবাব বিধানসভা নির্বাচনে বিজেপিকে(BJP) দিয়ে দিয়েছে রাজ্যবাসী। নির্লজ্জ হারের পরও শোধরানোর পাত্র নয় গেরুয়া শিবির। ফের একবার স্বমহিমায় তৃণমূল(TMC) নেতাদের হুঁশিয়ারি দিতে দেখা গেল বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে(Swapan Majumdar)। কড়া সুরে তিনি হুমকি দিলেন, “ক্ষমতায় এলে পুলিশ দিয়ে আপনাদের(তৃণমূল নেতাদের) এনকাউন্টার করা হবে।”

বুধবার দুপুরে নিজের এলাকায় পথ অবরোধ করছিলেন বিজেপি নেতা কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেখানে দাঁড়িয়ে শাসক দলের নেতাকর্মীদের রীতিমতো দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন স্বপন। তৃণমূল ‘তালিবানি শাসনে বিশ্বাসী’ অভিযোগ তুলে তিনি বলেন, “তৃণমূলের হার্মাদদের বলে দিতে চাই, আমরা ক্ষমতায় এলে এই পুলিশ দিয়েই আপনাদের এনকাউন্টার করা হবে।” তার এহেন হুঁশিয়ারি পর স্বাভাবিকভাবেই রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে এমন কথা কীভাবে বললেন! আশ্চর্য হতে হয়। ওরা আসলে উত্তরপ্রদেশের পুলিশদের দেখে অভ্যস্থ। যখন-তখন এনকাউন্টার হয় ওখানে। সেই জন্য এসব বলে।”

আরও পড়ুন:আজও বেঁচে থাকার লড়াই করে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি “রণদীপ” 

এদিকে বিজেপির এই অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। সেখানে দাঁড়িয়ে পুলিশকে ‘দলদাস’ বলে তোপ দাগেন স্বপন মজুমদার। তার অভিযোগ, “মঙ্গলবার তৃণমূলের হার্মাদ বাহিনীর লোকেরা আমাদের জেলা সভাপতির উপর আক্রমণ চালিয়েছে৷ এটা খুবই নিন্দনীয়। সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার করছে৷ এই জিনিস আমরা বরদাস্ত করব না৷”

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...