Sunday, June 21, 2026

টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা, অস্ট্রেলিয়ান ওপেনে হারের পর ঘোষণা টেনিস সুন্দরীর

Date:

Share post:

এই বছরেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিতে চলেছেন সানিয়া মির্জা ( Sania Mirza)। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে ( Australian Open) ডাবলসে পরাজয়ের পরে এমনটাই ঘোষণা করলেন তিনি। যার ফলে এই বছরই শেষ বারের মতো কোর্টে দেখা যেতে চলেছে তাঁকে।

বুধবার ইউক্রেনের সঙ্গী নাদিয়া কিচনোককে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে নামেন সানিয়া। কিন্তু প্রতিপক্ষ স্লোভেনিয়ার তামারা জিদানসেক এবং কাজা জুভানের কাছে এক ঘন্টা ৩৭ মিনিটে লড়াইয়ে হার মানেন তিনি। এরপরই টেনিস কোর্টকে আলবিদা জানানোর কথা ঘোষণা করেন ভারতীয় টেনিস সুন্দরী।

এদিন ম‍্যাচ শেষে সানিয়া মির্জা বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আমার শেষ মরশুম। আমি এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে খেলছি। পুরো মরশুম খেলতে পারব কিনা জানি না। তবে আমি পুরো মরশুমেই থাকতে চাই।”

গত বছরই টেনিস কোর্টে প্রত্যাবর্তন করেছিলেন সানিয়া মির্জা। মা হওয়ার পর প্রায় দুই বছর খেলাধুলা থেকে দূরে ছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। কিন্ত প্রত্যাবর্তন করলেও প্রত‍্যাবর্তন মনের মত হল না তার। সেই কারণেই টেনিস থেকে অবসর নিতে চলেছেন সানিয়া মির্জা।

সানিয়া মির্জা ভারতের সবচেয়ে সফল মহিলা টেনিস খেলোয়াড়। তিনি কেরিয়ারে সিঙ্গেলসে সর্বোচ্চ ২৭ তম র‌্যাঙ্কে পৌঁছেছিলেন। আর প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন। মহিলাদের ডাবলসে এক নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি। কেরিয়ারে ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এর মধ্যে তিনটি শিরোপা জিতেছে মহিলাদের ডাবলসে এবং তিনটি মিক্সড ডাবলসে। এছাড়াও এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তাঁর।

২০১৮ সালে ছেলের জন্মের পর টেনিস কোর্ট থেকে দূরে ছিলেন সানিয়া মির্জা। এরপর দু’বছর পর ফিরে আসেন। তার প্রত্যাবর্তনের পর, তিনি ইউক্রেনের নাদিয়া কিচেনোকের সাথে হোবার্ট ইন্টারন্যাশনাল-এ মহিলাদের ডাবলসের শিরোপা জিতেছিলেন। এর পরে তিনি টোকিও অলিম্পিক্স ২০২০-তেও খেলেছিলেন।

আরও পড়ুন:Mohammedan Sporting: করোনার ভীতি কাটিয়ে ফের অনুশীলনে নামতে চলেছে সাদা-কালো ব্রিগেড

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...