Wednesday, June 24, 2026

সরকারের সমালোচনায় রাষ্ট্রদ্রোহ মামলা: ‘বিতর্কিত আইন’ বাতিলের দাবি প্রাক্তন সুপ্রিম বিচারপতির

Date:

Share post:

সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের সুপ্রিম কোর্টের(Supreme Court) সাবেক বিচারপতি রোহিন্টন নরিম্যান(Rohinton Nariman) রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রদ্রোহিতা আইন সম্পূর্ণভাবে বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার সময় এসেছে।

বিচারপতি নরিম্যান বলেছেন যে “এটা খুবই দুর্ভাগ্যজনক যে যুবক, স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা এবং ছাত্রদের আজকের সরকারের সমালোচনা করার জন্য রাষ্ট্রদ্রোহ আইনের (ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারা) অধীনে মামলা করা হচ্ছে।” মুম্বাইতে ডিএম হরিশ স্কুল অফ ল-এর উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিচারপতি নরিমান বলেন যে, যারা মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করে অন্যায়ের বিরুদ্ধে মত প্রকাশ করছে তাদের বিরুদ্ধে কঠোর রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে মামলা দায়ের করা হচ্ছে। কিন্তু যারা অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘৃণা ছড়ায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন “আপনার কাছে কিছু মানুষ এমন ঘৃণাত্মক বক্তব্য দিচ্ছেন, যারা আসলে একটি সমগ্র গোষ্ঠীকে গণহত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করার আহ্বান জানিয়েছেন, এবং আমরা এই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের বা ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের খুব অনিচ্ছা দেখতে পাচ্ছি। আমাদের দুর্ভাগ্যবশত ক্ষমতাসীন দলের উচ্চতর নেতারা শুধু নীরব এবং বিদ্বেষপূর্ণ বক্তৃতাই নয়, প্রায় সমর্থনও করছে।”

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...