Friday, April 3, 2026

Covid: দেশে কোভিড সংক্রমণ ৩ লাখের দোরগোড়ায়, পজিটিভিটির হার ১৫.১৩ শতাংশ

Date:

Share post:

আগামী ২৩ জানুয়ারির মধ্যেই শিখর ছোঁওয়ার সম্ভাবনা করোনার তৃতীয় ঢেউয়ের। সাম্প্রতিক গবেষণায় এই তথ্যই মিলেছে।
আইআইটি কানপুরের গবেষকরা জানিয়েছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই দিল্লি এবং মুম্বইয়ের সংক্রমণ শিখর ছুঁয়েছে। কিন্তু, দেশে সার্বিকভাবে কোভিডের তৃতীয় ঢেউ এখনও সর্বোচ্চ স্তরে পৌঁছায়নি।

আরও পড়ুন- Weather Forecast:বাউন্সার সামলে স্লগ ওভারে ভালোই ব্যাটিং চালাচ্ছে শীত

মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল দু’ লাখ ৩৮ হাজার ১৮। কিন্তু বুধবার একলাফে অনেকটা বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দু’ লাখ ৮২ হাজার ৯৭০ জন। দেশে কোভিড মৃত্যুর সংখ্যা ৪৪১। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৩১০ জনের। এদিন সুস্থ হয়েছেন এক লাখ ৮৮ হাজার ১৫৭ জন। গতকাল ওই সংখ্যাটা ছিল ১ লাখ ৫৭ হাজার ৪২১।

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার। পজিটিভিটির হার ১৫.১৩ শতাংশ। শেষ পাওয়া

খবর অনুযায়ী, দেশে দৈনিক Omicron আক্রান্তের সংখ্যা আট হাজার ৯৬১। মঙ্গলবারের তুলনায় Omicron আক্রান্তের সংখ্যা প্রায় ০.৭৯ শতাংশ বেড়েছে এদিন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...