Tuesday, June 2, 2026

Weather Forecast:বাউন্সার সামলে স্লগ ওভারে ভালোই ব্যাটিং চালাচ্ছে শীত

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই তাপমাত্রার পারদ ক্রমেই নামছে। হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে জেলাগুলি। মাঘের শুরুতেই জমিয়ে শীত উপভোগ করছেন রাজ্যবাসী। আজও শীতের দাপট অব্যাহত। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি দেখা যাবে।শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন:Ajoy Chakraborty: ’পদ্মভূষণ’-এ সম্মানিত হলেন পন্ডিত অজয় চক্রবর্তী

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  প্রধানত পরিষ্কার-শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সোম-মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে আবহাওয়ার অবনতি শুরু হবে । অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় ২১ ও ২২ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা শুষ্ক আবহাওয়া থাকবে। ২০ তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ ও ২২ তারিখ উত্তরের ৫ জেলা দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। তবে ২৩ ও ২৪ তারিখ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণ হল পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাওয়ার গতিপথ পরিবর্তন আর তার সাথে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া।

পশ্চিমী ঝঞ্ঝার হানায় উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও সম্প্রতি রাতের তাপমাত্রা তরতরিয়ে অনেকটা বেড়ে গিয়েছিল। তবে সেই ঝঞ্ঝার প্রভাব কেটে যেতেই পারদ ফের নেমে গিয়েছে। এ দিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি। কোচবিহার এবং জলপাইগুড়ির তাপমাত্রা নেমেছে যথাক্রমে ৮.৬ এবং ৯.৪ ডিগ্রিতে। পুরুলিয়ার রাতের তাপমাত্রা ফের সাড়ে ৮ ডিগ্রি ছুঁয়েছে। শ্রীনিকেতন, আসানসোল, পানাগড়ের তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে আছে।

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...