Friday, June 19, 2026

কলকাতায় বসেই বিদেশি নাগরিকদের প্রতারণা! পর্দা ফাঁস প্রতারণা চক্রের

Date:

Share post:

খোদ কলকাতাতে বসেই চলছিল সাইবার প্রতারণা (Cyber Crime)। মূলত কল সেন্টারের আড়ালেই চলছিল এই প্রতরণা চক্র। বিদেশি নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে তাদের থেকে কোটি কোটি টাকা প্রতারণা করত এই চক্রটি। প্রতারণার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সল্টলেকের এ এল ব্লক থেকে ৯ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের এ এল ব্লকের ৩১ নম্বর বাড়িতে কল সেন্টার চালাত এই প্রতারণা চক্রটি। তাদের টার্গেটে ছিল মূলত বিদেশি নাগরিকরা। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানির বাসিন্দারা তাদের প্রতারণার তালিকায় ছিল। সেই কলসেন্টারে বসেই অভিযুক্তরা মাইক্রোসফট সফটওয়্যার ব্যবহারকারীদের একটি ডাটা লিস্ট তৈরি করত। সেই লিস্ট দেখেই ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে বিদেশি নাগরিকদের ফোন করত অভিযুক্তরা।

আরও পড়ুন – ফেসবুকে জীবিত তসলিমা ‘মৃত’ ! 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, টেকনিক্যাল সাপোর্টের নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অ্যাপেল গিফট কার্ড, গুগল পে গিফট কার্ড, টার্গেট গিফট কার্ডের মধ্যে দিয়ে ডিজিটাল পদ্ধতিতে টাকা নিত অভিযুক্তরা। এরপর সেই গিফট কার্ডগুলিকে অন্য দেশের মাধ্যমে ভারতীয় মুদ্রায় বদল করে নিজেদের অ্যাকাউন্টে নিত এই চক্রটি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশ সূত্রে।

বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই এই চক্রের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। এর আগেও এই চক্রে নাম উঠে এসেছিল শাহবাজ নামের মূল অভিযুক্তের। শেষপর্যন্ত বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল পান্ডা শাহবাজই। সে সল্টলেকের এ এল ব্লকে একটি অফিস খুলে সেখান থেকেই বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করছে।

এরপরই মঙ্গলবার সেই কল সেন্টারে হাজির হয় সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে কল সেন্টারের ম্যানেজার অভ্র নীল বোস রায় চৌধুরী ওরফে রাহুল সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত শাহবাজ ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালাতে গেলে তাকে আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু ব্যর্থ হয়। পুলিশের গাড়িতে ধাক্কা মেরে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে খোঁজার চেষ্টা চালাচ্ছে। এ এল ব্লকের কল সেন্টার থেকে ৩০টি কম্পিউটার, ১৩টি মোবাইল ফোন, ৩টি রাউটার, ৩টি হার্ড ডিস্ক, ১টি গাড়ি ও সার্ভার উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানার পুলিশ। মূল অভিযুক্তকে খোঁজার পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রাজ্যের আর কোথায় কোথায় এই ধরণের প্রতারণা চক্র ছড়িয়ে রয়েছে সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...