Tuesday, June 23, 2026

শেষ পর্যন্ত BJP-তেই যোগ দিচ্ছেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব

Date:

Share post:

শেষ পর্যন্ত BJP-তেই যোগ দিচ্ছেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব (Aparna Yadav)। বুধবার যোগী আদিত্যনাথের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেবেন যাদব পরিবারের ছোট ছেলে প্রতীকের স্ত্রী। বুধবার সকালেই বিদায়ী মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান হবে।
লখনউ ক্যাটনমেন্ট আসন থেকে তাঁকে টিকিট দিতে পারে BJP।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট (Lucknow Cant.) আসন থেকে সপার টিকিটে ভোটযুদ্ধে লড়েছিলেন তিনি। কিন্তু, ৩৩ হাজার ৭৯৬ ভোটে BJP র রিতা বহুগুণা যোশীর কাছে হেরে যান অপর্ণা। জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পরেই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা ভেবেছেন তিনি।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...