Monday, April 27, 2026

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সন পদে ব্রাত্য বসু, ১৩ আমন্ত্রিত সদস্য কারা?

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির (Paschimbanga Bangla Akademi) চেয়ারপার্সন হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সদ্য প্রয়াত শাঁওলি মিত্রের (Shaoli Mitra) জায়গায় এই পদে এলেন ব্রাত্য।

মহাশ্বেতা দেবীর মৃত্যুর পর ‘বাংলা আকাদেমি’র (Paschimbanga Bangla Akademi) দায়িত্ব গ্রহণ করেছিলেন সদ্য প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। গত রবিবার নীরবে পরলোক গমন করেছেন শাঁওলি মিত্র, এবার বাংলা আকাদেমির দায়িত্ব গ্রহণ করলেন প্রখ্যাত নাট্যকার তথা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাজ্যপাল জগদীপ ধনকড়ের নির্দেশানুসারে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাধারণ পরিষদে শামিল করা হল আরও অনেক বিশিষ্টকে।

১৩ জন আমন্ত্রিত সদস্যদের নিয়ে গঠিত হল বাংলা আকাদেমি। সেই ১৩ জন সদস্য হলেন…

চেয়ারপার্সন –ব্রাত্য বসু। আমন্ত্রিত সদস্যরা হলেন, জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। এছাড়া সরকারি প্রতিনিধি হিসেবে এই কমিটিতে থাকবেন উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব (প্রচেত গুপ্ত), অর্থ দফতরের প্রধান সচিব (অর্পিতা ঘোষ), তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব (অভীক মজুমদার) ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব (প্রসূন ভৌমিক)।

আরও পড়ুন: আমাকে ভোটে না লড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে – বিস্ফোরক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

সম্প্রতি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন নাট্যকার ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্যকে এ বছরের সাহিত্য অ্যাকাডেমি (Sahitya Academy 2021) পুরস্কারে ভূষিত করা হয়েছে মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর ‘মিরজাফর ও অন্যান্য নাটক’ গ্রন্থটির জন্য।

উল্লেখ্য, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ও প্রসারের লক্ষ্যে ফ্রান্সের অ্যাকাডেমি ফ্রঁসেজ-এর আদলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের আওতায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৯৪ সালে এটি একটি স্বশাসিত সংস্থার মর্যাদা পায়।

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...