Monday, April 13, 2026

Covid Vaccine: এবার থেকে ওষুধের দোকানেই মিলবে কোভিশিল্ড-কোভ্যাক্সিন, অনুমতি বিশেষজ্ঞ কমিটির

Date:

Share post:

এবার থেকে টিকা নিতে আর যেতে হবে না টিকাকেন্দ্রে। ওষুধের দোকানে গেলেই মিলবে করোনা টিকা। বুধবার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ দল (এসইসি) কোভাক্সিন এবং কোভিশিল্ড, এই দুই টিকাকে বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে বলে খবর।

আরও পড়ুন:পাত্তাই দিচ্ছেন না শাহ-নাড্ডারা, বঙ্গে বিজেপি দলটাই উঠে যাবে, বিস্ফোরক তথাগত

করোনার টিকা বাজারে মিলবে কিনা ,তা নিয়ে বহুদিন থেকেই আলোচনা চলছিল। ১৪ জানুয়ারি এই দুই টিকা সংস্থার পক্ষ থেকে সব রকমের তথ্য চেয়েছিল এসইসি। বাজারে ছাড়া যাবে কি না সেই নিয়ে চিন্তা ভাবনা ছিল তাদের।বেশির ভাগ মানুষের শরীরে এই টিকা কার্যকর হয়েছে বলেই রিপোর্টে উঠে এসেছে। এর ফলে বাজারে এই টিকা ছাড়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে টুইট করে জানানো হয়, এতদিন কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেশজুড়ে জরুরি ভিত্তিতে ব্যবহার করা হত। এবার তা বাজারে বিক্রির অনুমোদন দিল বিশেষজ্ঞ কমিটি। সেই অনুমোদন ড্রাগ কন্ট্রোলর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে। তারাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


দেশে প্রথম টিকা হিসাবে ছাড়পত্র পায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। তারপর অনুমোদন পায় কোভিশিল্ড ভ্যাকসিনও। গতবছর জানুয়ারি মাস থেকেই জরুরি ভিত্তিতে এই দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছিল।  বুধবার কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড-কে শুধুমাত্র জরুরি ভিত্তিতে প্রয়োগের বদলে দেশের প্রাপ্তবয়স্কদের জন্য বাজারে আনার প্রস্তাব দেওয়া হয় দুই সংস্থার তরফে।ইতিমধ্যেই সিডিএসকো নিজেদের সুপারিশ দেশের নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-য়ের কাছে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকেও সবুজ সঙ্কেত মিললে খুব শীঘ্রই বাজারে মিলবে দুই টিকা।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...