Sunday, February 22, 2026

এক গর্ভে পাঁচ জোড়া যমজ সন্তান! বিস্ময়কর ঘটনা সৌদি আরবে

Date:

Share post:

বেনজির ঘটনার সাক্ষী থাকল সৌদি আরবের (saudi arabia) এক হাসপাতাল।মা হলেন ৩৪ বছরের এক নারী।নয় নয় করে ১০ সন্তানের জন্ম(baby birth) দিলেন মহিলা। নবজাতকদের জন্ম দেওয়ার পর তার সঙ্গে ছবিও তোলেন চিকিৎসকরা। আসলে একসাথে ১০ সন্তানের জন্ম( baby birth) দিয়ে বিজ্ঞানের গবেষনায় জায়গা করে নিয়েছেন ওই মহিলা।

আরো পড়ুন : শুরু কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ, উদ্যোগী মমতা

সূত্র বলছে এই মাসের ১২ জানুয়ারি একসঙ্গে পাঁচ জোড়া যমজ সন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী এক মহিলা।  সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে রাখা হয়েছে তাকে। নিবিড় পর্যবেক্ষণে আছে নবজাতকরা। সুস্থ আছেন মা। যদিও চিকিৎসকরা প্রতি মুহূর্তে তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ১০ সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। নবজাতক দের প্রত্যেকের ওজন প্রায় ৯৫০ থেকে ১১০০ গ্রামের মধ্যে।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা কে নিয়ে চিকিৎসকেরা ছবি তোলেন যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল(viral)। পাশাপাশি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবরটি প্রকাশ করে একটি ট্যুইট করা হয়েছে।নিঃসন্দেহে ডাক্তারদের কাছেও এটা একটা বড়ো চ্যালেঞ্জ ছিলো।প্রত্যেকেই সশস্ত্র বাহিনীর সেই  হাসপাতালের অবস্টেরিক্স ও গাইনোকলজি বিভাগের প্রধান মেজর জেনারেল আত্তিয়া আল-জাহরানি ভুয়সী প্রশংসা করেছেন।

spot_img

Related articles

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...