Friday, April 3, 2026

Icc Ranking: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান খোয়াল ভারতীয় দল

Date:

Share post:

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ ( Icc Test Ranking) শীর্ষ স্থান খোয়াল ভারতীয় দল( India Team)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজ হারের ফলে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে নেমে গেল ভারত। অন্য দিকে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জয়ের ফলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে উঠে এল অস্ট্রেলিয়া ( Australia)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড( New Zealand)।

প্রোটিয়াদের বিরুদ্ধে হারের জের। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পর্যন্ত আইসিসি টেস্ট র‍্যাঙ্কি-এ শীর্ষস্থানে ছিল ভারতীয় দল। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে এল ভারত। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া। অপরদিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে  দুরন্ত জয় পেয়ে একলাফে শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া। তাঁদের পয়েন্ট সংখ‍্যা ১১৯। দ্বিতীয় স্থানে রয়েছে টেস্ট ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তাঁদের সংগ্রহ ১১৭ রেটিং পয়েন্ট। সদ্যই ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েছে কিউয়িরা। চতুর্থ স্থানে রয়েছে ইংল‍্যান্ড। ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট ৯৩। তালিকায় পরের দেশগুলি হল যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবোয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

আরও পড়ুন:India Team: ইরানের বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা ভারতীয় মহিলা দলে

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...