Saturday, April 4, 2026

School Reopen:তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের মধ্যেই খুলছে স্কুল, জানালেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী

Date:

Share post:

দেশজুড়ে চলছে করোনার দাপাদাপি। তার ওপর আবার ওমিক্রনের উপদ্রব। সংক্রমণে লাগাম পরাতে আংশিকভাবে বন্ধ করা হয়েছে দোকান বাজার থেকে শুরু করে শপিং মল, সিনেমা হল। পুরোপুরিভাবেই বন্ধ করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আর নয়। আগামী সপ্তাহ থেকেই ফের চালু হতে চলেছে স্কুল। শুরু হয়ে যাবে সব ক্লাসই। গোটা মহারাষ্ট্রেই এই নয়া নিয়ম প্রযোজ্য হবে। একথা জানিয়েছেন, মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়।

আরও পড়ুন:অরুণাচলের যুবককে অপহরণ লাল সেনার, প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

শিক্ষামন্ত্রী কথায়, ‘‘আগামী ২৪ জানুয়ারি থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস খুলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাব মেনে নিয়েছেন।’’

দেশে তৃতীয় ঢেউ আসতেই আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ করার কথা ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু বর্তমানে সংক্রমণের বাড়বাড়ন্ত কমতেই ফের স্কুল খোলার জন্য উদ্যোগী রাজ্যের শিক্ষামন্ত্রী এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় জানান, “আমরা এই মর্মে প্রস্তাব পাঠিয়েছিলাম মুখ্যমন্ত্রী ঠাকরের কাছে। সেখানে বলা হয়েছিল, আগামী সোমবার অর্থাৎ ২৪ জানুয়ারি থেকে স্কুল খুলতে স্থানীয় প্রশাসন প্রস্তুত। মুখ্যমন্ত্রী আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। সোমবার থেকে রাজ্যে স্কুল খুলে যাচ্ছে।’’

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...