Monday, April 13, 2026

Kalyan Benarjee: মামলার শুনানিতে আবেগপ্রবণ কল্যাণ: বললেন, “অ্যালার্ট আছি”

Date:

Share post:

শুনানি চলার সময়ই আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূল (Tmc) সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Benarjee)। শুক্রবার, কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) রেশন ডিলারদের মামলায় শুনানি শেষে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন কল্যাণ। এ দিন ভার্চুয়াল (Virtual) মাধ্যমে শুনানি চলছিল। সেখানে তাঁর অবস্থা দেখে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য (Mousmi Bhattacharya) প্রশ্ন করেন, তিনি শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ আছেন কি না? উত্তরে কল্যাণ বলেন, ‘‘আপাতত শারীরিক ভাবে সুস্থ এবং মানসিক ভাবে অ্যালার্ট আছি।’’ বলেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। ভিখারি পাসোয়ান মামলায় তাঁর ছেলেকে কিডন্যাপ করার হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান কল্যাণ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর জুনিয়ররা প্রায় সকলেই আজ বিচারপতি হয়েছেন। কলকাতা হাই কোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও তাঁর জুনিয়র ছিলেন।

বৃহস্পতিবার, গোয়াতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) বলেছেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতাদি তাঁর নেত্রী। আমারও নেত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাহলে বিরোধ কোথায়? দলে গণতন্ত্র আছে। কেউ নিজের কথা বলতেই পারেন।” বস্তুত অভিষেক এদিন পরিণত দক্ষতায় যাবতীয় বিতর্কে জল ঢেলেছেন। তারপর কল্যাণের আবেগপ্রবণ হওয়াকে রাজনৈতিক মহল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

আরও পড়ুন- দেশ মমতাকে চাইছে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে, প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...