Monday, March 16, 2026

“৩ মাসের মধ্যে চালু হবে টালা ব্রিজ”, পরিদর্শনের পর ঘোষণা পূর্তমন্ত্রী মলয় ঘটকের

Date:

Share post:

করোনা পরিস্থিতির(covid situation) মাঝেও অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছে কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে নির্মীয়মান টালা ব্রিজ। শুক্রবার টালা ব্রিজ(Tala bridge) পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক(Malay Ghatak)।

উত্তর শহরতলির সঙ্গে কলকাতার সংযোগসাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ টালা ব্রিজ শুক্রবার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। ব্রিজ পরিদর্শন করার পর মন্ত্রী মলয় ঘটক সংবাদমাধ্যমকে জানান, টার্গেট ছিল ফেব্রুয়ারির মধ্যে ব্রিজ খুলে দেওয়ার। যদিও করোনা আবহে কাজ কিছুটা ব্যাহত হয়। তবে আশা করছি আগামী তিন মাসের মধ্যে সর্বসাধারণের ব্যবহারের জন্য টালা ব্রিজ খুলে দেওয়া সম্ভব হবে।

প্রশাসন সূত্রে খবর, করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন করে এই টালা ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। ৮০০ মিটার দীর্ঘ ও ১৯ মিটার চওড়া এই ব্রিজ তৈরি করতে খরচ পড়ছে ৪৬৫ কোটি টাকা। এই টালা ব্রিজের কাজের জন্য রেলের অনুমতির প্রয়োজন ছিল। প্রশাসন সূত্রে খবর, সেই অনুমতি পেতে দেরি হওয়ায় কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। গত ৯ ডিসেম্বর রেলের তরফে অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকে শহরের সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়। তখনই টালা ব্রিজের বেহাল অবস্থার বিষযটি সরকারি আধিকারিকদের নজরে আসে। ব্রিজটিকে পরীক্ষা নিরিক্ষার পর ব্রিজটিকে ভেঙে ফেলে নতুন করে তৈরি করার প্রস্তাব আসে। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি টালা ব্রিজের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। টালা ব্রিজটিকে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন।

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...