Friday, April 3, 2026

School Reopen: কবে খুলবে স্কুল? মুখ্যসচিবের কাছে প্রস্তাব পাঠাল স্কুল শিক্ষা দফতর

Date:

Share post:

ধীরে ধীরে শিথিল হচ্ছে রাজ্যের কোভিড (Covid) বিধি। এই পরিস্থিতিতে আবার কবে খুলবে স্কুল? এই প্রশ্ন এখন সবার মুখে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, দ্রুত স্কুল খুলতে চেয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে প্রস্তাব পাঠালো স্কুল (School) শিক্ষা দফতর। শুক্রবার, মুখ্যসচিবের কাছে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, বিষয়টি নিয়ে দ্রুত আলোচনায় বসতে চায় স্কুল শিক্ষা দফতর। নবান্ন সূত্রে খবর, তারাও বিষয়টি নিয়ে দ্রুত আলোচনা চাইছে।

আপাতত নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালু করতে চাইছে শিক্ষা দফতর। স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক সবাই চাইছেন অনলাইনের ক্লাস ছেড়ে আবার অফলাইনে, ব্ল্যাকবোর্ডে ফিরুক পড়ুয়ারা। আন্তর্জাতিক মহলও স্কুল চালু করার কথা বারবার বলছে। দেশের অন্যান্য রাজ্যেও ধীরে ধীরে খুলছে স্কুল। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের তরফে আবার স্কুল চালু করার প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নের। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য।

আরও পড়ুন- “মমতা আমারও নেত্রী”, বাড়ির উপর ড্রোন উড়ছে বলেই এমন মন্তব্য শুভেন্দুর ভাইয়ের

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...