Thursday, June 11, 2026

করোনা আক্রান্ত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা JD(S) প্রধান এইচডি দেবগৌড়া

Date:

Share post:

ভিভিআইপি থেকে সাধারণ মানুষ করোনার তৃতীয় ঢেউ(Third wave) থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার করোনা আক্রান্ত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জিডিএস সভাপতি এইচডি দেবগৌড়া (HD Devegowda)। প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা(coronavirus) আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর পরিবার।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার জেডিএস প্রধান দেবগৌড়ার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই এবং শারীরিক অবস্থাও স্থিতিশীল। বর্তমানে হাসপাতলে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন দেবগৌড়া।

আরও পড়ুন:মাওবাদী শীর্ষনেতা মহারাজ প্রামাণিকের আত্মসমর্পণ, মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা

উল্লেখ্য, এর আগে গত বছর মার্চ মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এইচডি দেবগৌড়া। সে সময় তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাস্পাতালে ভর্তি করতে হয় তাঁকে। দেবগৌড়ার পাশাপাশি মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী চেন্নাম্মাও। যদিও কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলেন দুজনেই। সেবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ফোন করে দেবগৌড়া শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ফের করোনা আক্রান্ত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Related articles

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...