Friday, February 6, 2026

আজাদ হিন্দ সেনা স্মরণে নীলগঞ্জ সাহেব বাগানে হিন্দু মহাসভার মহাযজ্ঞ

Date:

Share post:

রাত পোহালেই ২৩ জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। তারই প্রাক্কালে শনিবার ব্যারাকপুর নীলগঞ্জ সাহেব বাগানে আজাদ হিন্দ সেনাদের আত্মার শান্তি কামনায় মহাযজ্ঞের আয়োজন করল অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasobha)। কেন্দ্রীয় সরকারের কাছে এদিন একগুচ্ছ দাবি সনদ পেশ করেন তারা।

আরও পড়ুন – Netaji Birthday Celebration: নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে ‘আজাদি কি অমৃত মহোৎসব’ 

তাদের দাবি –

* ১৯৪৫ সালের ২৫ শে সেপ্টেম্বরের সাহেব বাগান হত্যা কাণ্ডের ঐতিহাসিক তদন্ত করে ওই দিনটিকে পূর্ণ মর্যাদা দান করতে হবে এবং আজাদহিন্দ শহীদদের স্মৃতিতে সাহেব বাগানে আন্তর্জাতিক মানের স্মৃতি সৌধ নির্মাণ করতে হবে।

* সাহেব বাগানের নাম পরিবর্তন করে ‘ শহীদ তীর্থ ‘ করতে হবে।

* বারাসত – ব্যারাকপুর রোডকে ‘ আজাদ হিন্দ শহীদ স্মৃতি সরণি ‘ করতে হবে।

* নীলগঞ্জ সেতুকে ‘ আজাদহিন্দ শহীদ সেতু ‘ নাম করণ করতে হবে।

* নীলগঞ্জ কে ঐতিহাসিক পীঠস্থান রূপে চিহ্নিত করতে হবে।

* অবিলম্বে নেতাজী সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সমাধান করতে হবে।

* ২১ শে অক্টোবর দিনটিকে আজাদহিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস রূপে জাতীয় স্বীকৃতি দিতে হবে।

* ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস লিপিবদ্ধ করতে হবে এবং স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধারা যে সমস্ত কারাগারে কারাবাস করেছেন বা আত্মহুতি দিয়েছেন, সেই সমস্ত স্থানগুলিকে চিহ্নিত করে ঐতিহাসিক পীঠস্থানের স্বীকৃতি দিতে হবে এবং সরকারকে যথাযথ সংরক্ষণের দায়িত্ব নিতে হবে।

বাংলায় সাধারণতন্ত্র দিবসে ‘নেতাজি ট্যাবলো’ কেন মোদি সরকার বাতিল করলো, সরাসরি প্রশ্ন তুললেন অখিল ভারত হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu Mahasobha)  কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। তিনি আরও বলেন, কেন নেতাজির অন্তর্ধান রহস্য প্রকাশ করা হচ্ছে না ? কেন এই বিশেষ দিনেই নেতাজি কে মনে করা হয় এবং পরে ভুলে যায় ? কেন নেতাজিকে নিয়ে রাজনীতি ? এমনই একগুচ্ছ প্রশ্নের সামনে কেন্দ্রীয় সরকার কে বিঁধল তারা।

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...