Wednesday, June 24, 2026

Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে পিভি সিন্ধু

Date:

Share post:

সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের (Syed Modi badminton) ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু ( Pv Sindhu) । শনিবার সেমিফাইনালে তিনি হারালেন রাশিয়ার এভজেনিকা কোসেৎকায়াকে। প্রথম গেমে হারার পর, চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হন কোসেৎকায়া। যার ফলে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব‍্যাডমিন্টনের ফাইনালে উঠে যান ভারতীয় শাটলার। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ মালবিকা বনসোদ।

ম‍্যাচে এদিন সহজেই প্রথম সেট পকেটে পুরে ফেলেন সিন্ধু। প্রথম সেট শেষ হয় ২১-১১-তে। কিন্তু দ্বিতীয় সেটে চোটের কারণে লড়ার মতো ক্ষমতায় থাকেন না কোসেৎকায়া। যার ফলে সরে যেতে বাধ‍্য হন তিনি।

এর আগে ২০১৭ সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষ বার এই প্রতিযোগিতা জিতেছিলেন সিন্ধু। চলতি বছর এই টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হওয়াই লক্ষ‍্য দু’বার অলিম্পিক্সে পদক জয়ী শাটলারের।

আরও পড়ুন:Ipl: ২০২২-এ ভারতে দর্শকশূন‍্য স্টেডিয়ামেই হতে পারে আইপিএল : সূত্র


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...