Wednesday, June 24, 2026

Ipl: ২০২২-এ ভারতে দর্শকশূন‍্য স্টেডিয়ামেই হতে পারে আইপিএল : সূত্র

Date:

Share post:

২০২২ সালে আইপিএল ( Ipl)  হতে পারে ভারতের ( India) মাটিতেই। তবে এবারও দর্শকশূন‍্য স্টেডিয়ামে হতে পারে ভারতের এই ক্রিকেট লিগ। শনিবার এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ( Bcci) এক সূত্র।

এদিন বোর্ডের সেই সূত্র সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন,” আপাতত ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পুণের গাহুঞ্জের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামেও হওয়ার কথা রয়েছে এই প্রতিযোগিতা। তবে একান্তই ভারতে করা না গেলে, সংযুক্ত আরব আমিরশাহিকে বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে।”

সূত্রের খবর, শনিবার ছিল আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলির ভার্চুয়াল বৈঠক। সেখানেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও জানা যায়, বেশিরভাগ কর্তাই মুম্বই এবং পুণেতে আইপিএলের ম্যাচ আয়োজন করার পক্ষে সম্মতি দেন।

আগামী ২৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল। কিন্তু দেশে করোনার প্রোকোপ বেড়ে যাওয়া বিকল্প সিদ্ধান্তও ভেবে রাখছে বিসিসিআই।

আরও পড়ুন:Sourav Ganguly: কোহলিকে শো-কজের কোন পরিকল্পনা ছিল না, জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...