Saturday, April 4, 2026

ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি গড়ছেন কোন শিল্পী?

Date:

Share post:

রাত পোহালেই নেতাজি জন্ম জয়ন্তী। নানা বিতর্ক সামলে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) মূর্তি স্থাপন হবে। কেমন হবে সেই মূর্তি? কে গড়বেন? এইসব নিয়ে আলোচনা চলছে সর্বত্র। মূর্তি স্থাপনের আগে হলোগ্রাম মূর্তি নিয়ে শোরগোল সারা দেশেই। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির ট্যাবলো নিয়ে বিতর্কের মাঝেই শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ঘোষণা করেছেন, ইন্ডিয়া গেটে বীর স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। এই বিশালাকার মূর্তি নির্মাণের গুরু দায়িত্ব পেয়েছেন শিল্পী ভাস্কর অদ্বৈত গদানায়ক (Adwaita Gadanayak)।

আরো পড়ুন Subhash Sarovar: খুলছে রবীন্দ্র সরোবর, জেনে নিন দিনক্ষণ

কীভাবে হবে এই মূর্তি? জানা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটির নকশা তৈরি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। মূর্তি খোদাইয়ের জন্য কালো জেড গ্রানাইট পাথর আনা হবে তেলেঙ্গানা থেকে। মহান এই বিপ্লবীর কাছে ভারতের “ঋণস্বীকারের প্রতীক” হিসাবে ইন্ডিয়া গেটে একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির পরিচালক (National Modern Art Gallery) অদ্বৈত গদানয়ক (Adwaita Gadanayak) ও তাঁর দল মিলে  গ্রানাইটের বিশাল অবয়ব তৈরী করছেন।গ্রানাইটের তৈরি এই মূর্তিটি একটি ছাউনির নীচে স্থাপন করা হবে। নেতাজী সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তিটি ২৮ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া হবে।পাথরের মূর্তি নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই স্থানে সুভাষ চন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি থাকবে। আগামী ২৩ জানুয়ারি দেশনায়ক সুভাষ চন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই হলোগ্রাম মূর্তিটি উন্মোচন করবেন।

নেতাজি সুভাসচন্দ্র বসুর মূর্তি তৈরির বরাত পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত অদ্বৈত গদনায়ক। তিনি  কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...