Monday, April 6, 2026

India Team: এএফসি মহিলা এশিয়ান কাপে বড় ধাক্কা ভারতীয় দলে, করোনায় আক্রান্ত ১৩ জন ফুটবলার

Date:

Share post:

এএফসি মহিলা এশিয়ান কাপে ( AFC Asian cup) বড় ধাক্কা ভারতীয় দলে ( India Team)। করোনায় (Corona) আক্রান্ত ভারতীয় মহিলা দলের মোট ১৩ জন ফুটবলার। যার ফলে রবিবার চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ম্যাচে নামতেই পারল না ভারতের মেয়েরা।

এদিন ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চাইনিজ তাইপেই দল এলেও করোনা সংক্রমণের কারণে নামতে পারেনি ভারতের প্রমিলা ব্রিগেড। আর এর পরই প্রশ্ন উঠছে যে, তবে কি এশিয়ান কাপ ছিটকে গেল ভারতের মেয়েরা?

এএফসির নিয়মের ৪.১ ধারায় স্পষ্ট লেখা রয়েছে, যদি কোনও কারণে কোনও দল ম্যাচের আগে ১৩ জন ফুটবলার না নামানোর অবস্থা থাকে, তাহলে সেই দলটি ম্যাচে অংশ নিতে পারবে না। এবং এর ফলে সেই দলটিকে ম্যাচ না হওয়ার জন্য দায়ী করা হবে। এবং তাদের সংশ্লিষ্ট টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার জন্য ধরে নেওয়া হবে। তবে ৪.১ ধারায় এটিও রয়েছে, যদি কোনও ব্যতিক্রমী ঘটনা ঘটে বা বাতিল হওয়া ম্যাচটি যদি এএফসির সূচিতে ব্যাঘাত না ঘটিয়ে অন্য কোনও তারিখে আয়োজন করা যায়, তখন এএফসি কম্পিটিশন কমিটি সেই দলটিকে ব্যতিক্রম ধরে ম্যাচটি পুনরায় আয়োজন করে দিতে পারে। ফলে এখনও অবধি ঠিক নয়, আদৌ ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া হবে কিনা।

আরও পড়ুন:Ravi Shatri: এবার বিরাট প্রসঙ্গে মুখ খুললেন শাস্ত্রী, আরও দু’বছর টেস্ট দলের নেতা থাকতে পারত বিরাট, বললেন তিনি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...