Wednesday, June 24, 2026

Ravi Shatri: এবার বিরাট প্রসঙ্গে মুখ খুললেন শাস্ত্রী, আরও দু’বছর টেস্ট দলের নেতা থাকতে পারত বিরাট, বললেন তিনি

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ( South Africa) কাছে টেস্ট সিরিজ হারের পর ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি( Virat Kohli)। এরপর থেকেই একের পর এক প্রশ্ন উঠে আসে বিভিন্ন মহল থেকে। আর এবার বিরাট প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী( Ravi Shastri)। বললেন, বিরাটের আরও অন্তত দু’বছর টেস্ট দলের অধিনায়ক থাকা উচিত ছিল তাঁর।

এদিন এক সংবাদমাধ্যমের শাস্ত্রী বলেন,” অবশ্যই আরও অন্তত দু’বছর টেস্ট দলের নেতা থাকতে পারত বিরাট। কারণ, আগামী দু’বছরে ভারত বেশির ভাগ টেস্ট খেলবে ঘরের মাঠে। মূলত নীচের সারির দলের বিরুদ্ধে খেলা। ফলে অনায়াসে টেস্ট দলের অধিনায়ক হিসেবে ৫০-৬০টা ম্যাচ জিততে পারত। হয়তো অনেকেরই সেই ব্যাপারটা সহ্য হত না।”

এরপাশাপাশি বিরাটদের প্রাক্তন কোচ আরও বলেন,”এখন ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। অন্যান্য যে কোনও দেশে এ ধরনের রেকর্ড বিশ্বাসই করা যায় না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে ওদের দেশে জিতেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারলেও তাতে একটুও কমেনি ওর গরিমা।”

আরও পড়ুন:Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...