Wednesday, June 24, 2026

এবার মিশরের এক ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ!

Date:

Share post:

এবার মিশরের এক ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। জানালেন ধন্যবাদ। কিন্তু সেই ভক্ত কী এমন করলেন যে তাঁকে উপহার পাঠালেন ‘বাদশা’?

বছরের শুরুর দিকে ভারতীয় অধ্যাপক অশ্বিনী দেশপাণ্ডে টুইট করে বলেন, তাঁকে মিশর যেতে সাহায্য করেছিলেন সেখানকারই এক গাইড। প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁকে টাকা পাঠাতে পারছিলেন না অশ্বিনী। ঠিক তারপরেই মিশরীয় ব্যক্তি তাঁকে বলেন, শাহরুখ খানের দেশের নাগরিক হওয়ায় অশ্বিনীর উপরে ভরসা রাখছেন তিনি। তার পর কোনও দ্বিধা না করেই অধ্যাপকের টিকিটের বন্দোবস্ত করে দেন ওই গাইড।

আরও পড়ুন-Uttar Pradesh BJP: প্রচারে যাওয়া উপমুখ্যমন্ত্রীকে ‘চোর’ বলে দোর বন্ধ করলেন ক্ষুব্ধ মহিলারা

মিশর পৌঁছে সেই ব্যক্তির সঙ্গে দেখা করেন ভারতীয় অধ্যাপক অশ্বিনী। ছবি তোলেন তাঁরা। ছবিটি টুইট করে শাহরুখের উদ্দেশে অধ্যাপক লেখেন, ‘যদি শাহরুখ খান (Shah Rukh Khan) ওঁর মেয়ের নামে নিজের সই করা একটি ছবি পাঠান, তা হলে উনি খুবই খুশি হবেন।’

টুইটটি দেখার পরেই শাহরুখের সহকারী যোগাযোগ করেন ভারতীয় অধ্যাপকের সঙ্গে। মিশরীয় ভক্তের জন্য তাঁর কাঙ্ক্ষিত উপহার পাঠান কিং খান। সহ-নাগরিককে সাহায্য করার জন্য ধন্যবাদও জানিয়েছেন ওই গাইডকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...