Saturday, April 4, 2026

এবার নয় রক্ত দান, এবার মাস্ক স্যানিটাইজার প্রদান – কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের

Date:

Share post:

করোনার সংক্রমণে উদ্বিগ্ন রাজ্য থেকে দেশ। করোনা থেকে রক্ষা পেতে মাস্ক ও স্যানিটাইজার এর ব্যবহার আবশ্যিক বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ রাজ্য সরকার। আর তাই থিম বদল। প্রতি বছর কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ( Kalighat Sports Lovers Association) নেতাজীর জন্ম বার্ষিকীতে আয়োজন করে রক্তদান উৎসবের। তবে এবারে তাদের থিমে এলো পরিবর্তন, তাদের প্রয়াস ‘ রক্তদান নয়, মাস্ক ও স্যানিটাইজার প্রদান ‘। করোনা আবহে প্রচুর মানুষ যাতে একত্রিত না হয় সেই কারণেই তাদের এই উদ্যোগ।

আরও পড়ুন – নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে: কেন্দ্রের কাছে জোরালো দাবি মমতার

কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ( Kalighat Sports Lovers Association) এর সাধারণ সম্পাদক বাবুন ব্যানার্জী বলেন, এবার নয় রক্ত দান – এবার মাস্ক স্যানিটাইজার প্রদান। সাজো সাজো রবে আবারও রক্তদান উৎসব হবে, তবে তা কোভিড বিধি মেনে। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অবলম্বন করেই এগিয়ে যাব আমরা। আজ বাংলার মুখ্যমন্ত্রী যা ভাবছেন আগামী দিনে দেশ তাই ভাবছে, আগামী দিনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ দিয়েই হাঁটবে দেশবাসী।

 

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি পলাশ সাধুখাঁ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কোভিড পরিস্থিতিতে মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়াতে আমাদের এই উদ্যোগ। প্রতি বছর আমরা রক্তদান শিবির আয়োজন করি কিন্তু এবার মাস্ক ও স্যানিটাইজার বিলির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে কোভিডের বিরুদ্ধে লড়াই করে আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাব সেই অঙ্গীকারেই আমাদের আজকের উদ্যোগ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...