Saturday, April 4, 2026

নেতাজি জন্মজয়ন্তীতে তৃণমূল ছাত্র পরিষদ প্যারামেডিকেল ইউনিটের সমাজকল্যাণমূলক উদ্যোগ

Date:

Share post:

আজ নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী। রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের ছাতার তলায় দেশজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে দিনটি। ব্যতিক্রমী নয় এ রাজ্যের তৃণমূল ছাত্রপরিষদ প্যারামেডিকেল ইউনিট। তারা অবশ্য নেতাজির প্রতিকৃতি বা আবক্ষ মূর্তিতে শুধু মাল্যদান বাস শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি। বরং, সমাজকল্যাণে অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে দিনটি পালন করেছে।

এদিন তৃণমূল ছাত্রপরিষদ প্যারামেডিকেল ইউনিটের পক্ষ থেকে দমদম জংশন স্টেশন চত্বরে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত মানুষ, যাঁরা রাস্তায় দিন যাপন করেন তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই মহামারী আবহে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করে। একইসঙ্গে গরীব অসহায় মানুষদের জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্যদ্রব্য ও শীত বস্ত্র বিতরণ করে। এছাড়াও পথ চলতি অটো ,বাসে এবংবিভিন্ন যানবাহনে যাঁরা মাস্ক ছাড়া যাতায়াত করছিলেন তাঁদেরকেও মহামারী নিয়ে সতর্ক করেন।

এই মহৎ কর্মসূচিতে মেডিকেল ক্ষেত্রের অন্যতম স্তম্ভ প্যারামেডিকেলের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিল কলকাতা এসএসকেএম, আরজিকর, এনআরএস, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ , কলকাতা মেডিকেল কলেজ এবং বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের প্যারামেডিকেলের পড়ুয়ার। সমগ্র অনুষ্ঠান ও কর্মসূচির দায়িত্বে ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্যারামেডিকেল ইউনিটের দুই কো-অর্ডিনেটর সাগ্নিক সাহা এবং মনিরাজ সিকদার।

আরও পড়ুন- দেশ: লাইব্রেরি থেকে ভাড়া পাওয়া যায় শাড়ি! অবাক কান্ড এদেশেই, নেপথ্যে আছেন মহিলারা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...