Friday, April 3, 2026

Surajit Sengupta: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Date:

Share post:

গুরুতর অসুস্থ প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। ভর্তি হাসপাতালে। জানা গিয়েছে করোনায় (Corona) আক্রান্ত প্রাক্তন এই ফুটবলার। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শরীরে করোনার মৃদু উপসর্গও রয়েছে সুরজিৎ সেনগুপ্তের। জানা গিয়েছে, গত দু’দিন ধরেই প্রচণ্ড কাশির সমস্যা ভুগছিলেন প্রবাদপ্রতীম ফুটবলার।

সূত্রের খবর, প্রথমে মৃদু উপসর্গ ছিল সুরজিৎ সেনগুপ্তর। কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে রবিবার রাতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছিল ৮০-তে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন তারকা ফুটবলারকে। অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন:Kl Rahul: ‘কোথায় ভুল হচ্ছে সেটা নিয়ে বসতে হবে’, প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারের পর বললেন রাহুল

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...