Tuesday, April 7, 2026

Graeme Smith: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওপর ভরসার রাখার জন‍্য বিসিসিআইকে ধ‍ন‍্যবাদ জানালেন গ্রেম স্মিথ

Date:

Share post:

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ( Cricket South Africa)ওপর ভরসা রাখার জন‍্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ( Bcci) ধন‍্যবাদ জানালেন দক্ষিণ আফ্রিকা বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথ । সোমবার টুইট করে স্মিথ লেখেন,” দক্ষিণ আফ্রিকার প্রতি আস্থা রাখার জন্য বিসিসিআই, জয় শাহ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের সব ক্রিকেটার এবং দল পরিচালন সমিতিকে অনেক ধন্যবাদ।

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে করোনার নতুন রূপ ওমিক্রনের কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু শঙ্কা কাটিয়ে ভারতীয় দল উড়ে যায় দক্ষিণ আফ্রিকায়। এক মাসের সফর নির্বিঘ্নে কাটার পর ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানায় দক্ষিণ আফ্রিকা বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথ।

স্মিথ এদিন টুইট করে লেখেন, “দক্ষিণ আফ্রিকার প্রতি আস্থা রাখার জন্য বিসিসিআই, সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ ভারতের সব ক্রিকেটার এবং দল পরিচালন সমিতিকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই নিরাপদে সফল ভাবে একটা সফর শেষ করতে পারলাম আমরা। অনিশ্চয়তার সময় তোমরা এ দেশে এসে যে দায়বদ্ধতা দেখালে তা আগামী দিনে একটা উদাহরণ হয়ে থেকে যাবে।”

আরও পড়ুন:Smriti Mandhana: তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধনা

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...