Friday, April 3, 2026

নৃশংস! কিশোরকে পিটিয়ে মারল যোগীর পুলিশ

Date:

Share post:

মোবাইল ফোন চুরির সন্দেহে এবার কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারল যোগীর পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর (Lakhimpur) খেরির (Kheri)।

উল্লেখ্য, কয়েক মাস আগে এই লখিমপুর খেরিতেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর (Minister Ajay Mishra) ছেলে আশিস মিশ্রর (Asish Mishra) গাড়ির চাকায় পিষে মৃত্যু হয়েছিল চার কৃষকের। সেই ঘটনার রেশ মেলানোর আগেই ফের অশান্ত হয়ে উঠল লখিমপুর (Lakhimpur)। মৃত ওই কিশোরের দিদি জানিয়েছেন, কয়েকদিন আগে একটি ফোন চুরির অভিযোগে তাঁর ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তবে কয়েক ঘণ্টা পর তাঁর ভাই বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। ওই কিশোর জানায় থানায় পুলিশ তাকে বেধড়ক মেরেছে। তার সারা শরীরে ছিল লাঠির আঘাতের স্পষ্ট চিহ্ন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ভাই জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে কিছুক্ষণের মধ্যেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়।

আরও পড়ুন: জানুয়ারিতে এবার রেকর্ড বৃষ্টি দিল্লিতে, জারি শৈত্যপ্রবাহের সর্তকতা

ওই কিশোরের মৃত্যুর ঘটনা (Uttar Pradesh) প্রকাশ্যে আসতেই তার পরিবার এবং গ্রামবাসীরা অভিযুক্ত পুলিশ আধিকারিকদের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন।

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...