Monday, April 6, 2026

Budhhadev Bhattacharya: পুরস্কারের কথা কেউ জানায়নি, পদ্মভূষণ প্রত্যাখ্যান করছি: বুদ্ধদেব

Date:

Share post:

“পদ্মভূষণ পুরস্কারের কথা আমাকে কেউ কিছু জানায়নি যদি আমাকে পুরস্কার দেওয়ার কথা হয়ে থাকে আমি তা প্রত্যাখ্যান করছি”: পদ্মভূষণ সম্মান পাওয়ার কথা জানার পরে বিবৃতি দিয়ে এই প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

প্রথা মেনে সাধারণতন্ত্র দিবসের আগেরদিন মঙ্গলবার পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। বাংলায় সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত হন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু নাম ঘোষণার পর থেকেই কানাঘুষো ছিল সেই পুরস্কার প্রত্যাখ্যান করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয় যে, পুরস্কারের ব্যাপারে তাদের সঙ্গে কেন্দ্রের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এর কিছুক্ষণ পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়ে দেন, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।”

তবে, এর বেশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তাঁর দল সিপিআইএম-এর তরফ থেকে কারণ হিসেবে আর কিছু জানানো হয়নি। এর আগে পদ্মসম্মান প্রত্যাখ্যান করেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আরও পড়ুন- ‘পদ্মশ্রী’ ফেরালেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...