Wednesday, June 24, 2026

Sania Mirza: শেষবারের মতন অস্ট্রেলিয়ান ওপেন খেললেন সানিয়া, মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন

Date:

Share post:

শেষবারের মতন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলে ফেললেন সানিয়া মির্জা (Sania Mirza)। আগেই মহিলা ডাবলস থেকে ছিটকে গিয়েছিলেন সানিয়া। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি। এদিন মিক্সড ডাবলসে তাঁর সঙ্গী ছিলেন আমেরিকান পার্টনার রাজীব রাম (Rajeev Ram)। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে মিক্সড ডাবলসে সানিয়া-রাজীব জুটি হারলেন অস্ট্রেলিয়ান জুটি জ্যাসন কাবলার ও জাইম ফরলিসের কাছে। ম‍্যাচের ফলাফল হারান ৪-৬, ৬-৭ (৫-৭)।

মঙ্গলবার শেষবারের মতন অস্ট্রেলিয়ান ওপেনে নামলেন সানিয়া মির্জা। এই মরশুমটাই টেনিস কোর্টে যে তাঁর শেষ বছর, আগেই জানিয়েছিলেন তিনি। ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় প্রতিপক্ষ জুটি। যার ফলে এদিন মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে দাঁড়াতেই পারলেন না সানিয়া-রাজীব জুটি।

এর আগে মহিলা ডাবলস থেকে আগেই বিদায় নিয়েছেন সানিয়া মির্জা। সঙ্গী ছিলেন ইউক্রেনের পার্টনার নাদিয়া। সেই ম‍্যাচে হারের পরই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন চলতি বছরই টেনিস কোর্টে তাঁর শেষ বছর। আর মঙ্গলবার মিক্সড ডাবলসের হারের সম্ভবত শেষবারের মতন অস্ট্রেলিয়ান ওপেন খেলে ফেললেন তিনি।

আরও পড়ুন:Dilip Vengsarkar: প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে কেন নেতা রাহুল? প্রশ্ন বেঙ্গসরকারের

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...