Wednesday, June 24, 2026

ভাঙন বিজেপিতে, এবার টাইগারের থাবা চা বলয়ে

Date:

Share post:

টাইগারের থাবা চা বলয়ে। ভাঙন বিজেপিতে। তবে এই টাইগার আসলে বাঘ নয় বরং একজন ব্যক্তি। তিনি আসলে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সভাপতি রাজেশ লাকরা (Rajesh Lakra) যাকে ডুয়ার্সে (Dooars) সকলে টাইগার নামেই চেনে।

ডুয়ার্সের চা বলয়ে ভালো ফল করেছিল বিজেপি (BJP)। তবে সেই গড় ধরে রাখতে তারা ব্যর্থ। চা বলয়ে বিজেপির ভাঙন অব্যাহত। এবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজেশ লাকরা তথা টাইগারের থাবায় বড়সড় ভাঙন বিজেপিতে (BJP)। সোমবার বিকেলে টাইগারের হাত ধরেই এবিভিপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে যোগদান ছাত্র নেতা প্রতীক দাস সহ প্রায় শতাধিক টোটো চালকের। আর এরফলে বিজেপির হাত থেকে টোটো ইউনিয়ন ছিনিয়ে নিল তারা। এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শ্রমিক সংগঠনের নেতৃত্বের।

আরও পড়ুন: “একজন সাধু কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না,” যোগীকে কটাক্ষ অভিমুক্তেশ্বরানন্দের

সোমবার বিকেলে বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়ার কালী মন্দির ময়দানে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সভাপতি রাজেশ লাকরা ওরফে টাইগার-সহ সভাপতি তবারক আলি, সংগঠনের বানারহাট ব্লক সভাপতি রঞ্জিত লাকরা, সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সমীর পাল। সেখানে ছিলেন নব গঠিত বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী-সহ এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য সীমা দাস, কল্পনা মণ্ডল,গোপাল চক্রবর্তী, মানিক চট্টোপাধ্যায় প্রমুখ।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...