Monday, April 6, 2026

রাহুলের নেতৃত্ব নিয়ে ফের উঠল প্রশ্ন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ আরপিএন সিংয়ের

Date:

Share post:

রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের আরপিএন সিং (RPN Singh) কংগ্রেস ছেড়ে এবার যোগ দিল বিজেপিতে (BJP)। ফলে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে আরও একবার উঠল প্রশ্ন। যেখানে পাঁচ রাজ্যের নির্বাচনের আগে রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) একের পর এক উত্তরপ্রদেশ সফর নিয়ে ব্যস্ত, তখন রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং (RPN Singh) যোগদান করলেন গেরুয়া শিবিরে। তাও এমন একটা দিনে যোগদান হলো, যখন তার আগের দিনই কংগ্রেসের স্টার প্রচারকের তালিকায় রাখা হয়েছিল আরপিএন সিংকে। ফলে প্রশ্ন উঠেছে রাহুল গান্ধীর সাংগঠনিক ক্ষমতা নিয়েও।

সুস্মিতা দেব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদের পর কংগ্রেসে যোগ দিলেন আরপিএনসিং। অর্থাৎ রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের নেতা বলে পরিচিতদের মধ্যে রইলেন আর মাত্র দুইজন। শচিন পাইলট এবং মিলিন্দ দেওরা। দলের ভিতরেই তাই প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর নেতৃত্ব এবং সংগঠন ধরে রাখার ক্ষমতা নিয়ে।

আরও পড়ুন: জাতীয় ভোটার দিবসে ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে সওয়াল মোদির

প্রসঙ্গত, কয়েকদিন আগেই জি ২৩ র পক্ষ থেকে চিঠি দিয়ে গান্ধী পরিবারের বাইরে থেকেই নেতৃত্ব বাছার প্রসঙ্গ তোলা হয়েছিল। দলের বরিষ্ঠ নেতা গুলাম নবী আজাদ এবং আনন্দ শর্মাও প্রশ্ন তুলেছিলেন। যদিও গেরুয়া শিবিরে যোগদান করার পর আরপিএন সিং জানিয়েছেন, দেশের কাজ করার জন্যই তিনি গেরুয়া শিবিরের হাত ধরেছেন। কিছুদিন আগেই সমাজবাদী পার্টির ঘরের লোক যোগ দিয়েছিল বিজেপিতে,আর এখন রাহুল ঘনিষ্ঠও  তাঁর হাত ছাড়লো। ফলে হাইভোল্টেজ ড্রামা জমে উঠেছে উত্তরপ্রদেশে।

মঙ্গলবার দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে (BJP)। এর আগেও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ঘনিষ্ঠ বলে পরিচিত এবং “লরকি হু লর সাকতি হু” স্লোগানের প্রধান মুখ প্রিয়াঙ্কা মৌর্যও কংগ্রেসের প্রতী অসন্তোষ প্রকাশ করে দল ছাড়েন। প্রসঙ্গত, কুশিনগর রাজপরিবারের সদস্য আরপিএন সিং ও তার পরিবার বহু বছর ধরেই কংগ্রেস অনুগামী বলেই পরিচিত। মনমোহন সিং (Manmohan Singh) মন্ত্রিসভার সদস্যও ছিলেন তার বাবা সিপিএন সিং। কংগ্রেসের প্রতিবাদী নেতা বলে পরিচিত জি-২৩ গ্রুপের এই সদস্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। স্বভাবতই বর্ষীয়ান এই নেতার দলত্যাগ এর ফলে বিধানসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশে বেকায়দায় কংগ্রেস।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...