Monday, April 6, 2026

সাধারণতন্ত্র দিবসে নাশকতা রুখতে কড়া নজরদারিতে ‘গাইড’রা

Date:

Share post:

আজ সাধারণতন্ত্র দিবস। কয়েকদিন আগেই গোয়েন্দাদের নাশকতামূলক সতর্কবার্তা ঘুম কেড়েছিল কেন্দ্রের। জম্মু ও কাশ্মীর সীমান্তে নাকি মোতায়েন আছে ১৩৫ জন পাক জঙ্গি। সীমানা পেড়িয়ে ঢোকার জন্য তারা বিভিন্ন দলে ভাগ হয়ে রয়েছে। সেখানে হামলা চালিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান নষ্ট করাই তাদের একমাত্র লক্ষ্য। এই রিপোর্ট মিলতেই সোমবার থেকেই বাড়তি সজাগ রয়েছে বিএসএফ।

এই বিষয়ে শ্রীনগরে বিএসএফের বার্ষিক সম্মেলনে আইজি (কাশ্মীর ফ্রন্টিয়ার) রাজা বাবু সিং জানিয়েন, সব ধরণের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

আরও পড়ুন-Raj Chakraborty: টিটাগড়ে রাজ চক্রবর্তীর ওপর হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক

অন্যদিকে গোয়ান্দাদের রিপোর্টের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (জম্মু রেঞ্জ) ডি কে বোরাও জানিয়েছেন, উপত্যকায় অশান্তি পাকানোর ছক করছিল জঙ্গিরা। তাদের সঙ্গে জোট বেঁধেছে স্থানীয় কিছু দেশবিরোধী শক্তি। যাদের একটা বড় অংশ জঙ্গিদের ‘গাইড’ করার দায়িত্বে রয়েছে। সীমান্ত টপকে তারা পৌঁছে গিয়েছে ওপারে। সেনা, বিএসএফ এবং পুলিশ সমন্বয় রেখে সীমান্তের নিরাপত্তা তদারকি করছে। নাশকতা রুখতে সকলে বদ্ধপরিকর বলেও জানান বোরা।
তিনি আরও বলেন, আমাদের ড্রোন ঠেকানোর প্রযুক্তি যথেষ্ট শক্তিশালী। সেই প্রযুক্তি ব্যবহারে ধারাবাহিক অনুশীলনও চলে। ফলে সন্দেহজনক ড্রোন ধ্বংস করতে আমরা সক্ষম। সাধারণতন্ত্র দিবসে অশান্তি পাকানোর সব চক্রান্ত ভেস্তে দিতে সকলে তৈরি বলে জানান, জম্মু ও কাশ্মীর পুলিসের আইজি (কাশ্মীর রেঞ্জ) বিজয় কুমার।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...