Wednesday, April 1, 2026

৭৩ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী মমতার

Date:

Share post:

আজ ৭৩ তম সাধারণতন্ত্র দিবস(Republic Day)। দেশের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এই দিনটি। আজ দিল্লির(Delhi) রাজপথে বিশেষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তবে তার আগেই দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। এদিন ছোট্টো টুইটে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “গণতন্ত্র দিবসে সকলকে হার্দিক শুভ কামনা।”

৭৩ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এদিন একের পর এক টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা৷ এই দিনে আসুন আমরা আবারও ভারতীয় সংবিধানের মূল কাঠামো রক্ষা করার শপথ নিই৷ বিশেষ করে সার্বোভৌমত্বের প্রতি।” দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “আসুন আমরা আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার জন্য সচেষ্ট হই৷ যা অন্যান্য বিষয়ের মধ্যে আমাদেরকে আমাদের অবিচ্ছেদ্য অধিকার দেয়।”

পাশাপাশি বিশেষ এই দিনে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “আমি আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং জওয়ানদের অভিবাদন জানাই৷ যাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ এবং তাঁদের নিঃস্বার্থ দায়িত্ব আমাদের দেশকে রক্ষা করে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করে।’ সবশেষে তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের স্তম্ভ অর্থাৎ সকল দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ”।

Related articles

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...