Monday, April 6, 2026

সাধারণতন্ত্র দিবসে ঐতিহ্যের চেনা ছবি দেখল ওয়াঘা-আটারি

Date:

Share post:

দেশ জুড়ে পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। বুধবার একদিকে দিল্লির রাজপথে যখন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে ঠিক তখনই ভারত ও পাকিস্তানের সীমান্ত ওয়াঘা-আটারিতেও রীতিমতো উৎসবের মেজাজে পালিত হল সাধারণতন্ত্র দিবস। প্রথা মেনে এবছরও ওয়াঘা-আটারি সীমান্তে, বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময় হল।
উল্লেখ্য, ঐতিহ্যে মেনে এই বিশেষ দিনে ওয়াঘা-আটারি সীমান্তে বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময় হয়। কিন্তু গত বছর সীমান্তে ২৬ জানুয়ারির দিন করোনার জন্য তা হয়নি। যদিও এইবছর সেই দৃশ্য আবারও দেখা গেল। পাকিস্তানি রেঞ্জার্সরা সীমান্তে বিএসএফ আধিকারিকদের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তাও জানান।

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবস ছাড়াও স্বাধীনতা দিবস, ঈদ, দোলের মতো বিশেষ অনুষ্ঠানে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পাকিস্তানের রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি আদান-প্রদান করার রীতি প্রচলিত রয়েছে। তবে গত কয়েক বছরে মূলত কাশ্মীর সহ সন্ত্রাসবাদ ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটে।

আরও পড়ুন- Viral: সেলফি তুলে ৫ দিনেই কোটিপতি বাইশ বছরের ইন্দোনেশিয়ান তরুণ 
যদিও সম্প্রতি পাকিস্তান তাদের প্রকাশিত জাতীয় নিরাপত্তা নীতিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, অন্যান্য প্রতিবেশী দেশের মতো ভারতের সঙ্গেও তারা আগামী দিনগুলোতে শান্তির সহাবস্থান চায়। এরপর ২৬ জানুয়ারি উপলক্ষ্যে বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময়

বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...