Wednesday, April 1, 2026

Rohit Sharma: ফিটনেস পরীক্ষায় পাশ রোহিত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাওয়া যাবে হিটম‍্যানকে

Date:

Share post:

ফিটনেস পরীক্ষায় পাশ করলেন রোহিত শর্মা ( Rohit Sharma)। বুধবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা করা হয় হিটম‍্যানের। সেখানে ফিটনেস পরীক্ষায় পাশ করেন তিনি। যার ফলে আসন্ন ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনে ম‍্যাচের এবং তিনটি টি-২০ ম‍্যাচের সিরিজ খেলতে পারবেন রোহিত শর্মা।

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি। তাঁর জায়গায় প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হবে সাদা বলের ক্রিকেট। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে দুই দলের মধ্যে। তিনটি একদিনের ম‍্যাচ হবে আমেদাবাদে। এবং তিনটি টি-২০ ম‍্যাচ হবে কলকাতায়।

আরও পড়ুন:Icc Ranking: আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের মধ‍্যে দ্বিতীয় স্থান ধরে রাখলেন বিরাট কোহলি

Related articles

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...