Monday, April 6, 2026

আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, সপ্তাহান্তে শীত ফেরার পূর্বাভাস

Date:

Share post:

খাতায়-কলমে শীতকাল হলে লাগাতার বর্ষায়(Rain) ঋতুর হিসেব গুলিয়ে ফেলেছে বঙ্গবাসী। বৃষ্টি ক্ষণিকের বিরতি দিলেও রেশ এখনো কাটেনি। বুধবার শহরের আকাশ কুয়াশা এবং পরে মেঘলা আকাশ(cloudy sky)। হাওয়া অফিস(weather office) জানাচ্ছে, বুধবার বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই পরিস্থিতি কেটে সপ্তাহান্তে জমিয়ে শীত পড়বে বাংলায়(West Bengal)।

আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, বুধবার কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি ৷ মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় আগামী দু’তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার বঙ্গে থাকবে মেঘমুক্ত আকাশ। রাতের তাপমাত্রার পারদ ও কমবে অনেকটাই। শনি ও রবিবারের মধ্যে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায়। হালকা বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

আরও পড়ুন:গুলাম নন, উনি আজাদ: বুদ্ধদেবের পদ্মভূষণ প্রত্যাখ্যানকে স্বাগত জানালেন জয়রাম রমেশ

অন্যদিকে, শনিবার উত্তর পশ্চিম ভারতে ঢুকছে নতুন করে পশ্চিমী ঝঞ্জা। এর প্রভাবে শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...