Saturday, June 27, 2026

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ৬৬৫

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার, বেড়েছে মৃত্যুও। বুধবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সংক্রমণের হার। স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৮৫,৯১৪ জন। দৈনিক আক্রান্তের হার বেড়ে গিয়েছে ১৬.১৬ শতাংশ। ২৪ ঘন্টায় মৃত ৬৬৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুধবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮৫ হাজার ১৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ২৪ ঘন্টায় ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। সবমিলিয়ে দেশে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ১২৭ জন। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে একটিভ করোনা রোগীর সংখ্যা ২২ লক্ষ ২৩ হাজার ১৮। পাশাপাশি করোনাকে হারিয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ৯৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৭৩ জন।

অন্যদিকে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৩ কোটির বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৬৯ হাজার ৭৪৫ নমুনা পরীক্ষা হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...