Thursday, March 26, 2026

বিজেপিতে ফের কেলেঙ্কারি, দল না করা ব্যক্তি এবার জেলা কমিটির সহ-সভাপতি

Date:

Share post:

গেরুয়া শিবিরে গৃহযুদ্ধের মধ্যেই ফের কেলেঙ্কারি। ঘোষিত হওয়া জেলা কমিটিতে স্থান পেলেন দলের বাইরের লোক। যা নিয়ে তোলপাড় বিজেপিতে (BJP)। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত আলিপুরদুয়ারে (Alipurduar)। বছরখানেক আগে দল ছেড়েছিলেন। সেই নেতার নাম বিজেপির নতুন জেলা কমিটিতে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল আলিপুরদুয়ারে (Alipurduar)। প্রায় একবছর আগে গেরুয়া শিবির ত্যাগ করা এক ব্যক্তিকে বিজেপির আলিপুর দুয়ারে নতুন জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

আলিপুর দুয়ার সাংগঠনিক জেলার ভাস্কর দে নামের ওই নেতা গতবছর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। বুধবার নয়া জেলা কমিটি প্রকাশ্যে আসতে দেখা যায়, সহ-সভাপতি পদে নাম রয়েছে তাঁর। তালিকায় ফোন নম্বরটিও তাঁর। যা ফেলে ক্ষোভ উগরে দেন ভাস্কর দে। তাঁর কথায়, “গত একবছর ধরে বিজেপির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বিজেপির নেতাদের সঙ্গেও আমার যোগাযোগ নেই। এই দলে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়। তাই পার্টি ছেড়ে ছিলাম। আমি এখন কোনও দল করি না। তবে রাজ্যে যারা উন্নয়ন করছে, তাদের পক্ষে আমি। সেখানে কীভাবে আমার নাম জেলা কমিটিতে ঢোকানো হল বুঝতে পারছি না।” এই ঘটনার পরই জেলাজুড়ে বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, সাসপেন্ড হওয়া বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার প্রেস কনফারেন্স করে নতুন জেলা কমিটি কেন তৈরি হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই চাপের মুখে পড়ে তড়িঘড়ি বেশকিছু সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা করে বিজেপি। সেই তালিকাই বুধবার প্রকাশ্যে আসে। আর তা নিয়েই জেলায় জেলায় নতুন করে ক্ষোভে ফেটে পড়েছে আদি বিজেপি নেতারা। কারণ, জেলা কমিটিগুলিতে কার্যত গায়ের জোরে নব্য, দলবদলু, তৎকাল বিজেপিদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- Shantanu Thakur: অধিকার রক্ষায় মতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তনুর

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...