Wednesday, March 18, 2026

Sundar Pichai: পদ্ম সম্মানে ভূষিত গুগলের সিইও-র বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ

Date:

Share post:

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে উঠল কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ। বুধবার তাঁর বিরুদ্ধে মুম্বইয়ে FIR দায়ের করেন ছবির পরিচালক সুনীল দর্শন। শুধু সুন্দর পিচাই নন, এছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন:গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ভর্তি হচ্ছেন এসএসকেএমের উডর্বান ওয়ার্ডে

সুনীল দর্শনের অভিযোগ, যদিও তিনি গুগলকে তাঁর ছবির কপিরাইট বিক্রি করেননি, তবুও তাঁর পরিচালিত ছবি ‘এক হাসিনা থি এক দিওয়ানা থা’ ইউটিউবে আপলোড করে দীর্ঘদিন ধরেই দেখানো হচ্ছে। মিলিয়ন ভিউ হয়েছে সেখানে। গুগলকে তিনি এই নিয়ে আগে বহুবার অভিযোগ জানিয়েছেন। কিন্তু তার কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শেষমেশ থানায় FIR দায়ের করতে বাধ্য হয়েছেন তিনি।

মুম্বই পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে সুন্দর পিচাই এবং বাকিদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷

উল্লেখ্য,৭৩তম সাধারণতন্ত্র দিবসের আগেই পদ্মপ্রাপকদের তালিকায় ঘোষিত হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাই-এর নাম। পদ্মভূষণ পাচ্ছেন তিনি। আর কয়েক ঘন্টা যেতে না কপিরাইট লঙ্ঘনের মামলায় এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে!

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...