Tuesday, June 23, 2026

মোদি জমানায় দুর্নীতির সূচকে বিশ্বসেরার পথে ভারত

Date:

Share post:

দুর্নীতি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যদিও তা নামেই। বিশ্ব দুর্নীতির সূচকে(World corruption index) ভারতের স্থান ক্রমশ ঊর্ধ্বমুখী থাকার পর এবার অবশ্য তা একধাপ নামল। অর্থাৎ দুর্নীতি মুক্ত ভারত(India) গড়ার লক্ষ্যে ফের ফেল করলো মোদির নীতি। দুনিয়ার কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত, সেই নিয়ে একটি ক্রম তালিকা প্রকাশ করা হয়। ১৮০টি দেশের মধ্য ভারত ২০২১ সালের এই দুর্নীতি সূচকে ৮৫ নম্বরে রয়েছে। ২০২০ সালের সূচকে ভারত ছিল ৮৬ নম্বরে।

কোন দেশে দুর্নীতি কতটা বেশি, সেই নিয়ে দেশগুলোকে নম্বর দেওয়া হয়। ১০০ নম্বরের মধ্যে যেই দেশের নম্বর যত কম, সেখানে তত দুর্নীতি। যার নম্বর বেশি, সেখানে দুর্নীতি কম। শূন্য পেলে ধরা হয় দুর্নীতি খুব বেশি। আর কোনও দেশ ১০০ পেলে ধরতে হবে, তার প্রশাসন স্বচ্ছ। অ্যাভারেজ বা পাস নম্বর ধরা হয় ৪৩। সেখানে ভারত পেল মাত্র ৪০ নম্বর। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চিন পেয়েছে ৪৫ নম্বর। ভারতের থেকে সামান্য বেশি। তবে ভারতের অন্য সব প্রতিবেশী দেশের অবস্থা শোচনীয়। পাকিস্তান দুর্নীতির পরীক্ষায় ১০০তে পেয়েছে ২৮ নম্বর। বাংলাদেশ পেয়েছে আরও কম। মাত্র ২৬। ইন্দোনেশিয়া পেয়েছে ৩৮।

আরও পড়ুন:Weather Forecast: ফের জমিয়ে ব্যাটিং করবে শীত, একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

দুর্নীতির সূচকে পাকিস্তান রয়েছে ১৪০ নম্বরে। গত বারের থেকে ১৬ ধাপ নেমে গিয়েছে। প্রসঙ্গত, ভুটান ছাড়া ভারতের সব প্রতিবেশী দেশ সূচকে তার পিছনে রয়েছে। যদিও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওই রিপোর্ট। বলা হয়েছে, ‘‌ভারতে গণতন্ত্রের অবস্থা উদ্বেগজনক। স্বাধীনতার অধিকার খর্ব হচ্ছে। প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সাংবাদিক আর সমাজকর্মীরা সবথেকে বেশি বিপদে। পুলিশ, রাজনৈতিক গুণ্ডা, অপরাধী, দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্তাদের নিশানায় রয়েছেন তাঁরা।’‌

রিপোর্টে এও বলা হয়েছে, সামাজিক সংগঠন, যেগুলো সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানহানি, রাষ্ট্রদ্রোহ, হিংসাত্মক বক্তব্য, আদালত অবমাননার অভিযোগ, এমনকী বিদেশি তহবিল সংক্রান্ত মামলায় জড়াচ্ছে তারা। ভারতের মতো আরও বেশ কয়েকটি দেশে এই প্রবণতা দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সূচকের একেবারে ওপরের দিকে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে। প্রায় দুর্নীতিশূন্য হওয়ায় প্রচুর নম্বর পেয়েছে এসব দেশ।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...