Friday, June 26, 2026

আগামিকাল থেকে টানা পাঁচদিন বন্ধ থাকবে খিদিরপুর উড়ালপুল,বিকল্প হিসেবে কোন পথ ব্যবহার করবেন? জেনে নিন

Date:

Share post:

পার্ক স্ট্রিট উড়ালপুলের পর এবার খিদিরপুর উড়ালপুল। স্বাস্থ্য পরীক্ষার জন্য টানা পাঁচদিন বন্ধ রাখা হবে খিদিরপুর ফ্লাইওভার। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিকাল রাত ১০ টা থেকে ১ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত খিদিরপুর ফ্লাইওভার বন্ধ থাকবে। এই ক’দিন সাধারণ মানুষকে ঘুরপথে গন্তব্যে যেতে হবে।ফলে খানিকটা ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:খোলা হয়েছে ভেন্টিলেশন, শারীরিক অবস্থার উন্নতি লতা মঙ্গেশকরের

কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ২৮ তারিখ রাত ১০ টায় ফ্লাইওভভার বন্ধ করে দেওয়া হবে। ১ ফেব্রুয়ারি ভোর পাঁচটায় খুলে দেওয়া হবে উড়ালপুল। ফলে এই পাঁচদিন ধর্মতলার দিক থেকে খিদিরপুর যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। এই কয়েকটি দিন গাড়িগুলিকে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড ও খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে তাই মাঝেরহাট উড়ালপুলে দুর্ঘটনার পর থেকেই শহরের উড়ালপুলগুলির স্বাস্থ্যপরীক্ষা শুরু করা হয়। একে একে লক গেট উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, পার্ক স্ট্রিট উড়ালপুল, এজেসি বোস রোড উড়ালপুল, চিৎপুর উড়ালপুল এবং নাগেরবাজার উড়ালপুলেরও স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। এখনও নিয়মিত চলছে সেতু ও উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা। স্বভাবতই খানিকটা ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা।

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...