Thursday, April 23, 2026

পদ্মবিতর্ক: গণশক্তিতে সাফাই দিতে গিয়ে দিল্লির ফোনের কথা এড়িয়ে গেলেন বুদ্ধদেব

Date:

Share post:

পদ্ম বিতর্কে এবার সাফাই দিল সিপিএম। তাদের দলীয় মুখপাত্র গণশক্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “আগে জানানো হয়েছে কি হয়নি সেটা বিষয় নয়। আমাকে আগে জানানো হলেও আমি এই পুরস্কার প্রত্যাখ্যান করতাম।”

বুদ্ধবাবুর মন্তব্য দিয়ে সিপিএম প্রমাণ করার চেষ্টা করেছে যে ঘটনা যাইহোক বুদ্ধবাবু পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রশ্ন হল, পদ্ম পুরস্কার এর জন্য যখন কেন্দ্রের থেকে ফোন এসেছিল, তৎক্ষণাৎ কেন তিনি প্রত্যাখ্যানের কথা জানাননি। কেন্দ্রের সচিব সূত্রে খবর, অন্যান্যদের মতো মত পুরস্কার নেওয়ার জন্য ফোন করা হয়েছিল। পরিবারের তরফ থেকে ফোনে ধন্যবাদ জানানো হয়। এরপরই কেন্দ্রের তরফে স্বাভাবিকভাবে ধারণা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী পদ্মভূষণ নিতে রাজি। কিন্তু এর মাঝেই সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেন। সে নিয়ে চর্চা শুরু হতেই ফাঁপড়ে পরে সিপিএম। রাত সাড়ে ৯টায় বুদ্ধবাবুর নামে একটি বিবৃতি জারি করা হয়, যে বিবৃতি বুদ্ধবাবুর নয় বলেই সিপিএম মহল থেকেই জানা গিয়েছে। ওটা ছিল চটজলদি মুখরক্ষার ফর্মুলা। তাই বুদ্ধবাবুকে ফের গণশক্তিতে বিবৃতি দিয়ে বলতে হল, “যখনই ফোন আসুক আমি প্রত্যাখ্যান করতাম।” এখানেই প্রশ্ন, দিল্লির যে ফোন এসেছিল, সেই ফোনেই প্রত্যুত্তরে কেন প্রত্যাখ্যানের কথা বলা হয়নি। তাহলে নিশ্চিত দিল্লি পদ্মভূষণ তালিকায় বুদ্ধবাবুর নাম রেখে নিজেদের মুখ পোড়াতো না।

আদবানী-বুদ্ধ সম্পর্ক বা বামেরা ভোট রামের বাক্সে যাওয়া সবটা নিয়েই সিপিএমকে এখন রাম-বাম ঘোঁটের কথা শুনতে হচ্ছে।

 

Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...