Saturday, April 4, 2026

ঐতিহাসিক টাউন হলে পুর অধিবেশনে সুব্রতর নামে রাস্তা-সংগ্রহশালা তৈরির প্রস্তাব আসতে পারে

Date:

Share post:

আজ, শুক্রবার ঐতিহাসিক টাউন হলে (Town Hall) বসতে চলেছে কলকাতা পুরসভার (KMC) মাসিক অধিবেশন। এটা নতুন বোর্ডের দ্বিতীয় অধিবেশন। দুপুর আড়াইটে এই অধিবেশন শুরু হবে। পুরসভা সূত্রে খবর, এই অধিবেশনে রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (late Subrata Mukherjee) নামে কলকাতা (Kolkata) তিলোত্তমার একটি রাস্তা এবং সংগ্রহশালা তৈরির প্রস্তাব আসতে পারে।

আরো পড়ুন: জেলা কমিটি নিয়ে জেলায় জেলায় আগুন, বিদ্রোহীদের নিয়ে পিকনিক পলিটিক্স চলছেই শান্তনুর

পুরসভা সূত্রে খবর, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রথম পুর বোর্ডের প্রথম মেয়র ছিলেন। এবং তাঁর সময়কালে দক্ষতার সঙ্গে পুরবোর্ড পরিচালনা করেছিলেন সুব্রতবাবু। একইসঙ্গে রাস্তা, ব্রিজ, আলো থেকে পার্ক, কলকাতার একাধিক উন্নয়ন হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে। সবমিলিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদকে মরণোত্তর সম্মান জানাতে মেয়র ফিরহাদ হাকিম নেতৃত্বাধীন বর্তমান পুরবোর্ডের এই উদ্যোগ মনে করা হচ্ছে।

পুরসভা সূত্রের খবর, বালিগঞ্জ অঞ্চলের কোনও একটি রাস্তার নাম সুব্রতবাবুর নামে করা হতে পারে। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুরসভার সংশ্লিষ্ট কমিটি।অন্যদিকে, প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সংলগ্ন ক্লাব সংগ্রহশালা হিসেবে করা যায় কি না, সেই ব্যাপারেও এদিন অধিবেশনে আলোচনা হবে বলেও জানা যাচ্ছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...