Friday, April 3, 2026

Madan Mitra: ‘খুব জোর বেঁচে গিয়েছি’, দুর্ঘটনার কবলে পড়ে জানালেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

পথ দুর্ঘটনার কবলে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুক্রবার বেলঘরিয়ার রথতলায় বাইক চালিয়ে একটি কর্মসূচিতে যাওয়ার সময় বিটি রোডে ওই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে নিকটস্থ বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়।

আরও পড়ুন:নিউটাউনের রামকৃষ্ণ সেবা মিশনে রাঁধুনির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জানা গেছে, বিটি রোড দিয়ে যাওয়ার সময় একটি লরির সঙ্গে মদন মিত্রর বাইকের সংঘর্ষ হয়। ধাক্কার পরই বাইক নিয়ে মাটিতে পড়ে যান বিধায়ক। দুর্ঘটনার পর স্থানীয়রা বিধায়ককে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রের খবর,দুর্ঘটনায় কামারহাটির তৃণমূল বিধায়কের পায়ে সামান্য চোট লেগেছিল। তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তারপরও তিনি তাঁর কর্মসূচিতে চলে যান।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...