Friday, June 19, 2026

Nabanna : সরকারি জমিতে অবৈধ দখলদার সরাতে তৎপর নবান্ন

Date:

Share post:

সরকারি জমি বা জনসাধারণের ব্যবহার করার জায়গায় দখল করা হচ্ছে। সেই দখল করা জায়গায় গজিয়ে উঠছে অবৈধ দখলদার। মন্দির বা মসজিদের মতো ধর্মীয় কাঠামো রয়েছে। এবার সরকারি জমিতে ধর্মীয় কাঠামো সহ অন্যান্য দখলদারি সরিয়ে ফেলার নির্দেশ দিল নবান্ন (Nabanna)।

বেশ কয়েকটি জেলায় সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে ধর্মীয় কাঠামো। এমন অবৈধ দখলদারি রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। আট জেলার জেলাশাসককে এ বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে। বলা হয়েছে, সরকারি নীতি অনুযায়ী দখলদারি সরিয়ে ফেলতে হবে। এবং তার রিপোর্ট ১৬ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে প্রশাসনের সদর দফতরে।

আলিপুরদুয়ার (Alipurduar), পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), উত্তর ২৪ পরগনা (North 24 Pargana), পূর্ব বর্ধমান (Purba Bardhaman), দার্জিলিং (Darjeeling), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur), কোচবিহার (Coochbihar) ও কালিম্পংয়ের (Kalimpong) জেলাশাসকদের লিখিতভাবে বলা হয়েছে, সরকারি নীতি অনুযায়ী এই কাজ করতে।

আরও পড়ুন- ঐতিহাসিক টাউন হলে পুর অধিবেশনে সুব্রতর নামে রাস্তা-সংগ্রহশালা তৈরির সিদ্ধান্ত

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...