Friday, April 3, 2026

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বাড়ি বাড়ি গিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

Date:

Share post:

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে বাড়িতে বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার নামে এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটিতে গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। উজ্জ্বলা যোজনা বিনামূল্যের প্রকল্পে। কিন্তু বিজেপির ওই নেত্রী কীভাবে মানুষের কাছ থেকে ৭০০ টাকা করে নিতে পারেন, তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে।গ্রাহকরা ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।পুরসভা নির্বাচনের আগে এমন ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চরম অস্বস্তি গেরুয়া শিবির।

আরও পড়ুন ঃ Kunal Ghosh: সুজনকে ধুইয়ে দিলেন কুণাল, কী বললেন, কেন বললেন?

অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পে গরিবদের সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে গ্যাস দেওয়ার কথা। অথচ, অভিযুক্ত বিজেপি নেত্রীর নির্দেশে দলের এক মহিলা কর্মী বাড়ি বাড়ি ৭০০ টাকা করে তুলেছেন। কানেকশন নিতে গেলে ৭০০ টাকা করে দিত হবে বলে কার্যত ‘ফতোয়া জারি’ করেছিলেন ওই নেত্রী।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...