Friday, June 26, 2026

হালিশহরের জগন্নাথ ঘাটে জোরালো বিস্ফোরণ

Date:

Share post:

হালিশহরের কোনা মোড় জগন্নাথ ঘাটে জোরালো বিস্ফোরণ। একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। জখম হয়েছেন কয়েকজন।
বৃহস্পতিবার বিকেলে নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জোরালো বিস্ফোরণের জেরে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন গঙ্গার ঘাটে।
বাসিন্দাদের দাবি, সেখানে গিয়ে তাঁরা দেখতে পান বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে । বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- নির্দল প্রার্থী হয়ে গোয়ায় মনোনয়ন জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের পুত্র

ঘটনাস্থলে  উপস্থিত হন নৈহাটি থানা এবং বীজপুর থানার পুলিশ এবং ডিসি নর্থ শ্রীহরি পাণ্ডে। তদন্তের তদারকি করতে রাতে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ বর্মা।  কী করে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, কোথা থেকে বোমা এল, তদন্ত করছে পুলিশ প্রশাসন। তবে বিস্ফোরণের জেরে ২০ ফুটের মতো গর্ত হয়ে গিয়েছে গঙ্গার ঘাটে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...