Sunday, April 5, 2026

অবসাদে অপমৃত্যু রুখতে উদ্যোগী তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

অবসাদ এবং তার থেকে নিজের প্রতি চূড়ান্ত উদাসীনতা, আর সেখান থেকে মৃত্যু। এই পরিণতি ক্রমশই গ্রাস করছে যুবসমাজকে। অন্যদিকে গতির নেশা কেড়ে নিচ্ছে একের পর এক তরতাজা প্রাণ। এভাবেই কিছুদিন আগে হারিয়ে গেছে সৌরভ, সৌম্য ও মৌমিতার মতো তিন-তিনটে সম্ভাবনা। এর থেকে মুক্তির উপায় খুঁজতেই শুক্রবার নৈহাটির ঐকতান প্রেক্ষাগৃহে এক আলোচনাসভার আয়োজন করেছিল নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেস ও নৈহাটি বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ। অনুষ্ঠানে হাজির ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, নৈহাটি পুরসভার প্রশাসক অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে- সহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও চিকিৎসকরা। জীবনে হতাশাজনিত পরিস্থিতি এলে কীভাবে তার মোকাবিলা করতে হবে তা নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ।

আরও পড়ুন- Air India: এলাহি খানাপিনার ব্যবস্থা টাটাদের ‘এয়ার ইন্ডিয়া’র বিমানে

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...