Sunday, February 22, 2026

অগ্নিমিত্রার “প্রেমে” তৃণমূলের পতাকায় মোড়া সারমেয়, চক্রান্ত দেখছে ঘাসফুল শিবির

Date:

Share post:

শীতকাল, তাই পশুপ্রেমীরা অনেক সময়ই গৃহপালিত হোক কিংবা রাস্তার সারমেয়, আদর করে পোশাক পড়িয়ে দেন। এক্ষেত্রে সেরকম কিনা জানা নেই, তবে রাস্তার কুকুরের গোটা শরীর তৃণমূলের দলীয় পতাকায় মোড়া। এবং সেই কুকুরটি পিছু ছাড়ছে না বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের। অগ্নিমিত্রা যেখানেই যাচ্ছেন, তাঁর পিছু পিছু ঘুরছে অবলা প্রাণীটি। অগত্যা সারমেয়কে আদর করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক। এবং তার শরীর থেকে খুলে দিলেন তৃণমূলের পতাকা। আপাতদৃষ্টিতে বিষয়টি কাকতালীয় মনে হলেও, এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা আসানসোল জুড়ে। বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলেছে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, এটা বিজেপির নোংরা রাজনীতি।

আরও পড়ুন- SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

ঠিক কী ঘটেছিল?

আসানসোল (Asansol) পুরনিগমের ভোটের জন্য ৫৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে ছিলেন অগ্নিমিত্রা পাল। তখনই হঠাৎ এলাকার একটি রাস্তার কুকুর চলে আসে অগ্নিমিত্রার কাছে। কুকুরটি শরীর তৃণমূলের পতাকায় মোড়া ছিল। যেখানেই বিজেপি বিধায়ক যাচ্ছেন, সেখানেই তাঁর পায়ে পায়ে ঘুরছে কুকুরটি। একটি সময় মুচকি হেসে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়, “ও মনে হয় বিজেপিতে যোগদান করবে বলে বারবার আমার কাছাকাছি ঘুরছে।” কুকুরটির শরীর থেকে তৃণমূলের দলীয় পতাকাটি খুলে একটি উঁচু জায়গায় “সযত্নে” তুলে রাখেন তিনি। এরপর তিন কটাক্ষ করে বলেন, “হতে পারে বিরোধী। কিন্তু চোখের সামনে দেখলাম একটি রাজনৈতিক দলের দলীয় পতাকার অসম্মান। তাই থাকতে না পেরে কুকুরটির গা থেকে খুলে দিলাম। আসলে তৃণমূলের নীতি আদর্শ বলে কিছু নেই। তাই নিজেদের দলের পতাকার অসম্মান করে রাস্তার কুকুরকে পরিয়ে দিচ্ছে।”

আরও পড়ুন- ফের কোভিড বিধিভঙ্গ করে ভোট প্রচারের অভিযোগ দিলীপের বিরুদ্ধে

যদিও বিতর্ক এখানেই থামছে না। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। তৃণমূল নেতা অশোক রুদ্রর দাবি, কুকুরটির গায়ে তৃণমূলের কোনও লোক পতাকা বাঁধেনি। এটা বিজেপির কাজ। ওদেরই কোনও লোক বেঁধেছে। বিজেপির কারও পোষা হতে পারে এই কুকুর। তাই তৃণমূলের পতাকাকে অসম্মান করা হয়েছে। তা না হলে অগ্নিমিত্রা পাল প্রচারে বেরোলেন আর তাঁর কাছেই ওই কুকুরটি বারবার ঘুরছে কেন? কুকুরটির পরিচিত কেউ অবশ্যই ওই সময় অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিলেন। এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে বিজেপি জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...